বন্যা শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসন সহায়তা চলবে: অর্থমন্ত্রী

বন্যা শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসন সহায়তা চলবে: অর্থমন্ত্রী
বাঁশখালীতে বন্যাদুর্গতের উদ্দেশে বক্তব্য দেন অর্থমন্ত্রী। ছবি: আমার দেশ

বন্যা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারের পুনর্বাসন সহায়তা চলবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সরল ইউনিয়নের সরল ও ভাদালীয়ায় বন্যাদুর্গতের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রমও এরই মধ্যে শুরু হয়েছে। বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব সড়ক দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন