দাউদকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ব্যক্তির নাম রুহুল আমিন(৬০)। তিনি উপজেলার নাগেরকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা প্রো এ্যকটিভ মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
এ নিয়ে দাউদকান্দিতে সর্বমোট চারজনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য দাউদকান্দি পৌরসদরে ইতোপূর্বে ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডে তিনজন মৃত্যুবরণ করার হটস্পট হিসেবে ঘোষণা করা হয় । দিন দিন ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে দাউদকান্দি পৌর প্রশাসক মো. রেদওয়ান ইসলাম , দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন সংগঠন ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি হাতে নিয়েছেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

