মাদকাসক্ত স্বামীর দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী

মাদকাসক্ত স্বামীর দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায় মুক্তা নামের এক গৃহবধূকে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন তার মাদকাসক্ত স্বামী নবী হোসেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সূত্র মতে, কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের বাসিন্দা নবী হোসেন (৩৫) মাদকাসক্ত হয়ে তার স্ত্রী মুক্তাকে (২৮) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। মুক্তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয়রা হামলাকারী স্বামীকে আটক করলেও মহেশখালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।

তবে মহেশখালী থানা পুলিশের সূত্র বলছে, নবী হোসেন একজন মানসিক রোগী। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি, তবে তাকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন