মেঝেতে স্ত্রীর নিথর দেহ, ফ্যানে ঝুলছিল স্বামী

মেঝেতে স্ত্রীর নিথর দেহ, ফ্যানে ঝুলছিল স্বামী

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের পালপাড়া শাহজাহান পাটোয়ারী বাড়ির দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ ও তার স্ত্রী শিউলী আক্তার। তিনি শহরের ওয়ারলেস বাজার এলাকার মোল্লা বাড়ির আবু তাহেরের মেয়ে ।

বিজ্ঞাপন

ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী বলেন, ভবনের দ্বিতীয় তলায় পাঁচ-ছয় মাস ধরে ভাড়া থাকছেন সবুজ-শিউলী দম্পতি। এর মধ্যে শিউলী একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। আজ দুপুরে দরজা খোলা না পেয়ে আমাদের জানান তার মা। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশে জানানো হয়।

চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে সবুজ ছিলেন ঝুলন্ত আর শিউলীর লাশটি মেঝেতে ছিল। পারিবারিক কলহের জের ধরে তারা দুজন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন