নোয়াখালীতে এক নারীকে কুপিয়ে হত্যা, আটক ১

নোয়াখালীতে এক নারীকে কুপিয়ে হত্যা, আটক ১

নোয়াখালী সদর উপজেলার ৫নং বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে তাসলিমা বেগম রোজী (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

সোমবার রাত সাড়ে ৮টার সময় জালিয়াল গ্রামের আলী আহমদ ছাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে জিয়াউল হক ইনু ও স্থানীয়রা জানান, তাসলিমা বেগম রোজি বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে তার বাবার বাড়িতে একা থাকেন। সোমবার দিবাগত রাতে সাড়ে ৮টার সময় তিনি পাশের ঘরে যান। পাশের ঘর থেকে এসে নিজের ঘরে লোকজনের বিচরণ টের পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এ নিয়ে জানতে চাইলে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ইশতিয়াক আহমেদ জানান, তাসলিমা বেগম রোজিকে হাসপাতালে আনার আগেই মারা যায়। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। নিহতের মাথায় গলায় ওর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ ইব্রাহিম আমার দেশকে জানান, খবর পেয়ে তার নেতৃত্বে সুধারাম থানার ওসি কামরুল ইসলাম ও ডিবি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ তারেককে (৩৫) আটক করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন