ছাগলনাইয়ায় গভীর রাতে কিশোরীর লাশ উদ্ধার

ছাগলনাইয়ায় গভীর রাতে কিশোরীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়া গোদা গ্রাম থেকে মাহি (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাহি উপজেলার মাটিয়া গোদা গ্রামের মাঈন উদ্দিনের মেয়ে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার সঙ্গে মনোমালিন্যের জেরে অভিমানে মাহি বাড়ির একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়।

পরে সোমবার দিবাগত রাত প্রায় ১২টায় স্বজনেরা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ঘটনাটি অপমৃত্যু হিসেবে ছাগলনাইয়া থানাকে অবহিত করলে পুলিশ আসার আগেই স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে রাত সাড়ে ৩টায় ছাগলনাইয়া থানার এসআই তানভীরের নেতৃত্বে পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

লাশ সকালে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন