কক্সবাজারের চকরিয়ায় পুলিশের গাড়ি খাদে পড়ে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার রাতে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩৫ বছর বয়সী নাজমুল হাসান মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহতরা হলেন- এসআই জিয়া উদ্দিন ভূঁইয়া, কনস্টেবল অলি আহমদ, সাইফুল ইসলাম ও নুরুল আলম।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, হঠাৎ হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কনস্টেবল নাজমুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

