খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা-ভাঙচুর

খাগড়াছড়িতে মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে এবং পাহাড়ে জুম্ম নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মহাসমাবেশ করেছে জুম্ম ছাত্র-জনতা। এ সময় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন তারা। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

শুক্রবার বেলা ১১টায় সংগঠনটির আয়োজনে খাগড়াছড়ি সরকারি কলেজে বিক্ষোভকারীরা জমায়েত হন। পরে মিছি়ল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কোয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা, উক্যনু মারমা।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, পাহাড়ে নারী ধর্ষণের বিচার না হওয়ার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যায়। যার কারণে একই ঘটনা বারবার ঘটতে থাকে। তারা ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

গাড়ি

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়। সন্দেহভাজন অভিযুক্ত যুবককে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

গত বৃহস্পতিবার ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আধাবেলা সড়ক অবরোধ করে জুম্ম ছাত্র-জনতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...