চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার রাতে কর্ণফুলি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।
তিনি জানান, মহানগর ডিবি ও কর্ণফুলি থানার সহযোগিতায়
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারা দু’জন একটি হামলা মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।
গ্রেপ্তাররা হলেন, কর্ণফুলি উপজেলার জোলদা এলাকার রপিক চেয়ারম্যানের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে মো. সিরাজ
(৪৩) ও অপরজন নগরের বাকলিয়া থানার দু’নম্বর রোডের মো. দিলদারের ছেলে মো. রবিন (২৭)।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

