আমার দেশের কুমিল্লার লালমাই উপজেলা প্রতিনিধি কাজী ইয়াকুব আলী নিমেলের পিতা কাজী ইকবাল হোসেন কাজল (৬০) কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার সকাল ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আসর নামাজ শেষে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের মৃত্যৃতে শোক জানিয়েছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু, লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুন নূর, সেক্রেটারি ইমাম হোসাইন, লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, লালমাই রিপোটার্স ইউনিটির সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার।
কাজী ইকবাল হোসেন কাজল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি লালমাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলেন।
এডি/জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

