চট্টগ্রামে মসজিদ মিশনের মহানগর সম্মেলন

চট্টগ্রামে মসজিদ মিশনের মহানগর সম্মেলন

বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, যুগে যুগে নবী রাসুলগণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। দ্বীনি আন্দোলন করতে গিয়ে ওলামায়ে কেরাম নবীগণেের উত্তরসূরী। তাদেরকে নবী রাসুলদের সেই গুরু দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আমাদের মসজিদ মাদ্রাসা গুলোকে সে আদলে গড়তে হবে। আমাদেরকে বেশি বেশি ইলমে দ্বীন চর্চা করতে হবে। বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য মসজিদের ইমাম খতিবগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে কোরআনের পক্ষে জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার চট্টগ্রাম মহানগরীর উদ্যোগ বাংলাদেশ মসজিদ মিশন সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী

বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোহাম্মদ মোহছেন আল হোসাইনী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ছলীমুল্লাহ হাবিবী ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন মাহবুবের সঞ্চালনায় উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মসজিদ মিশনের সাবেক সভাপতি মাওলানা এ বি এম ছিদ্দিকুল্লাহ, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ছ ম সলিমুল্লাহ, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুহাম্মদ মমতাজুর রহমান, বাংলাদেশ মসজিদ মিশনের সাবেক সভাপতি মাওলানা মামুনুর রশীদ নূরী, চট্টগ্রাম কলেজ মসজিদে খতিব মাওলানা মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

সম্মেলনে দারসুল কোরআন পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ বি এম মফিজুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন