চাটমোহরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাটমোহরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সেনগ্রামে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৬) ও মাহফুজ (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হুজাইফা সেনগ্রামের মজিবর রহমানের ছেলে এবং মাহফুজ একই গ্রামের রুবেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরিবারের সদস্যরা পাট ধৌত করার জন্য মাঠে গেলে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। বিকেলে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। পরে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক। অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন