বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত ইমরান (৮) ওই এলাকার ইউসুফ মিয়ার ছেলে, জোনায়েদ (৮) একই এলাকার আবদুল আওয়ালের ছেলে।

স্থানীয়রা জানান, ইমরান, জোনায়েদ ও বাইজিদ নামে তিন শিশু দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে জোনায়েদ ও ইমরানকে ডুব দেওয়ার পর আর ভেসে উঠেনি। দুজনকে দেখতে না পেয়ে বাইজিদ চিৎকার করলে স্থানীয় ইয়াসিন মিয়া দুজনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার এসআই ডিএমএ মজিদ বলেন, ঘটনাটি শুনে আমরা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত পাই। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...