ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসান মাহমুদের বাসভবনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে দেওয়ানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পলাশ সরকার (৩০) বরিশালের আগৈলঝরা থানার বিল্লাগ্রামের ডাক্তার বাড়ির নিমাই সরকারের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রামে মাছুয়া ঝর্ণা এলাকায় বসবাস করেন।
এর আগে, গত ১৫ এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর পাড় এলাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ২২তলা বহুতল ভবনে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হামলা করা হয়। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো সাতজনকে আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পুলিশের উপ-পরিদর্শক খায়রুল বাশার সাজিদ আমার দেশকে বলেন, পলাশ ঘটনার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

