ধর্ষণের শিকার যমজ ২ বোনের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান

ধর্ষণের শিকার যমজ ২ বোনের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধর্ষণের শিকার যমজ দু’মেয়ে শিশুর পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবারকে সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনি ও চিকিৎসা সহায়তা দিতে তারেক রহমানের পক্ষ থেকে বিষয়গুলো তুলে ধরেন জেলা বিএনপি, আইনজীবী ও চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতারা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সকল অন্যায় অপরাধ অফিসারের বিরুদ্ধে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। এ জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা তারেক রহমান মানবিক বিষয় চিন্তা করে এ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

পরে তারেক রহমানের পক্ষ থেকে ড্যাবের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ড্যাবের পক্ষ থেকে আগামী দিনেও যে কোনো ভিকটিমকে চিকিৎসা সাপোর্ট দেওয়ার ঘোষণা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হোসাইন বুলবুল, নোয়াখালী ড্যাবের সভাপতি ডা.সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার, অ্যাডভোকেট আলেয়া আক্তার প্রমুখ।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন