দেশকে অস্থিতিশীলতা ও বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বুধবার বিকেলে জেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মিজান রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে সেক্রেটারি মোর্শদ আলম মিলনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, আনোয়ার পাটোয়ারী।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ, সাইফুল ইসলাম জিকু, দপ্তর সম্পাদক আরিফুল হক সুমন প্রমুখ।
এসময় বিএনপি নেতা গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, ফেনীতে কোনো ধরনের নৈরাজ্য করা হলে পিঠের চামড়াও থাকবে না। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আমরা চুড়ি পরে ঘরে বসে থাকব না।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। দেশে যেন ফ্যাসিস্ট শক্তি আর কোনো দিন ফিরে আসতে না পারে, সেজন্য ছাত্রসমাজকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

