বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি, ফেনী

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ফেনীর হাফিজিয়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন— ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক নুরুল আলম ও তার ছেলে নুর হাসনাত নিরব।

জানা যায়, ফেনী ডায়াবেটিস হাসপাতালে দায়িত্ব শেষ করে সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। হাফিজিয়া এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসচালক পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রদক্ষেপ প্রক্রিয়াধীন। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন