চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় মিছিল করার চেষ্টা করার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন।
নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) হাবিবুর রহমান প্রামাণিক জানান, সিআরবি এলাকায় মিছিলের চেষ্টা করার সময় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের কাছে বিস্ফোরক বা বোমা ছিল। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে সহযোগীরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে জব্দ করা মাইক্রোবাস এবং গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

