আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের কামারহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহারের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি থাকা দোকানগুলোতে আগুন জ্বলতে থাকে। এতে কাপড় দোকান, মুদিদোকান, ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাহারের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন