আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনী-২ আসনে ৫০ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

আমার দেশ অনলাইন

ফেনী-২ আসনে ৫০ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

ফেনী-২ (সদর) আসনের ১৪৬টি কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক পেয়েছে ৪৭,০৮৫ ভোট এবং ঈগল প্রতীক পেয়েছে ২৬,৮০৯ ভোট।

প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার পর আসনের সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে।

এ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গণনা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকরা।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন