আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাঙ্গুনিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

রাঙ্গুনিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা এলাকায় যৌতুক দাবি করার অভিযোগে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদি সাদিয়া নাসিম অভিযোগে জানান, ২০২২ সালের ১৪ নভেম্বর আব্দুল মান্নানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিক থাকলেও পরে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। গত ২ এপ্রিল সকালে স্বামীর নির্দেশে শাশুড়ি ও ননদ তার কাছে প্রবাসে ব্যবসার জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়। পরে বাদী তার মাকে ফোনে বিষয়টি জানালে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ফোনে যোগাযোগ করলে স্বামী যৌতুক দাবির বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় আদালতে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

মামলায় স্বামী আব্দুল মান্নান, শাশুড়ি সায়রা খাতুন ও ননদ নুর নাহার বেগমকে আসামি করা হয়েছে। যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সাদিয়া নাসিম বলেন, মামলা হাওয়ার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমি যদি ওই মামলা তুলে না নিই, তাহলে যেকোনো মুহূর্তে আমার বিপদ হতে পারে বলে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমি যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলার বিষয়ে আদালতের পরবর্তী আদেশের অপেক্ষা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন