কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় তিন যুবক নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় তিন যুবক নিহত

কক্সবাজারের উখিয়ায় টেকনাফমুখী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার থাইংখালী স্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মাহমুদ হাসান সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি কক্সবাজারে মেরিস সিগারেটের সেলসম্যান ছিলেন। এতে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া হাইওয়ে পুলিশের শাহপরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির।

তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।

অপরদিকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী সাইনবোর্ড এলাকায় দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত আরমান (২৮) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের লিয়াকত আলী মিস্ত্রির ছেলে। এসময় চালক আহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও থানা পুলিশের দ্বিতীয় কর্মকর্তা মো. মাহবুবুল আলম।

তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরত্বে মোটরসাইকেলসহ লাশ পাওয়া যায়। এসময় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। মরদেহ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...