বাড়ির ভেতরে লুকিয়ে রাখা সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে সেনবাগ পৌরসভার মধ্য কাদরা গ্রামের ভূঁইয়াবাড়ি থেকে এসব জ্বালানি তেল উদ্ধার হয়।
মঙ্গলবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাড়ি থেকে সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ করে। এ ঘটনায় ইকবাল ভূঁইয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসব জ্বালানি তেল স্থানীয় বাজারে সরকার নির্দারিত দামে বিক্রি করা হবে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উদ্ধার করা জ্বালানি তেলের মধ্যে ডিজেল ৪হাজার লিটার , অকটেন দেড় হাজার লিটার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম।
সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম বলেন, বাড়ির ভেতরে এসব জ্বালানি তেল মজুত করা হয়েছিল। মজুতদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

