আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশি কিশোরকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে আরাকান আর্মি। ফিরিয়ে আনা বাংলাদেশিরা হলেন— মো. বাপ্পি (২৮), ওসমান গনি রাব্বি (১৮) এবং মো. জনি মিয়া (২২)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে এবং ২৮ ফেব্রুয়ারি উখিয়ার বালুখালী নদী সংলগ্ন সীমান্ত এলাকায় মাছ ধরতে গেলে আরও দুইজনকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি আটক করে নিয়ে যায়।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক ব্যক্তিদের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি কর্তৃপক্ষ আরাকান আর্মির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে। দীর্ঘ প্রচেষ্টা ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে শুক্রবার দুপুরে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আরও বলেন, উদ্ধার হওয়া তিনজনের সঙ্গে তাদের স্বজনদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন