চট্টগ্রামে টেরিবাজারে ভয়াবহ আগুন

চট্টগ্রামে টেরিবাজারে ভয়াবহ আগুন

চট্টগ্রামে বৃহত্তম পাইকারি পোশাকের বাজার টেরিবাজারের একটি কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার রাতে তারাবির নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, টেরিবাজারের খাজা মার্কেটের দ্বিতীয় তলায় একটি কাপড়ের দোকানের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঈদ উপলক্ষে প্রতিটি গুদামে বিপুল পরিমাণ কাপড়ের মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। রাত ১০টা ৪০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হয়নি।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান জানান, ওই কাপড়ের গুদামে নারীদের থ্রি-পিছ, শাড়ি ও বাচ্চাদের কাপড় ছিল। ইফতারের পরেই আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে ওই দোকানসহ আশপাশের আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন