চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যার চেষ্টা বিএনপি নেতার

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যার চেষ্টা বিএনপি নেতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা চেয়ে না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভুঁইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।

রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে সন্ধ্যায় ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন বাড়ির পাশের একটি পুকুরে মাছ চাষ করার জন্য প্রস্তুত করছিলেন। পরে সাদিপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ও তার লোকজন সোহরাবের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় রোববার দুপুরে শাহজাহান ভুঁইয়ার নেতৃত্বে ফারজান করিম, আলিফ ভুঁইয়াসহ ১০-১২ জনের একটি দল তাকে মারধর করে। পরে শাহজাহান ভুঁইয়া বন্দুক তাক করে হত্যার হুমকি দেন। এ সময় তার স্ত্রী এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভুঁইয়া মাসুম বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান সাংবাদিকদের জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন