অবৈধ সম্পদ অর্জন ও লেনদেনের অভিযোগে

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

জেলা প্রতিনিধি, ফেনী

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ
ছবি: আমার দেশ

অবৈধ সম্পদ অর্জন ও ২৮০ কোটি টাকা লেনদেনের অভিযোগে দায়েরকৃত মামলায় ফেনীর পতিত গডফাদার ও সদর আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়, নিজাম হাজারী ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার ৭২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তার নামে থাকা ৮২টি ব্যাংক হিসাবে প্রায় ২৮০ কোটি ১৪ লাখ ১৭ হাজার ৯১৪ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), যা সন্দেহজনক হিসেবে তদন্তাধীন রয়েছে।

তদন্তের স্বার্থে তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্রের মূল কপি জব্দের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চট্টগ্রামের উপ-কর কমিশনারকে (কর সার্কেল-৫৪) প্রয়োজনীয় নথিপত্র জব্দের নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে। জব্দ করা নথিপত্র পর্যালোচনা শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের পর পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...