পুকুরে ডোবা শিশু ঝলসে গেল আগুনে

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সবাজার)

পুকুরে ডোবা শিশু ঝলসে গেল আগুনে
প্রতীকী ছবি

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে ফা‌রিহা না‌মের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার সকা‌লে উপ‌জেলার লেমশীখালী নয়াঘোনা গ্রা‌মে পা‌নিতে ডু‌বার ঘটনা‌টি ঘ‌টে‌ছে।

হাসপাতাল সূত্র ও শিশু‌টির নানী জানান, ফা‌রিয়া (৫) সকাল ৬টার দি‌কে হাতমুখ ধোয়ার জন্য পুকু‌রে যায়। হঠাৎ পা পিছলে পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। দ্রুত পুকুর থে‌কে উদ্ধার ক‌রে বেঁচে আ‌ছে ভে‌বে মাথায় নিয়ে ঝাঁকা‌নো হয়। একই সঙ্গে শরীর গরম কর‌তে খ‌ড়ের আগু‌নে তাপ দি‌তে থা‌কে। এক সময় আগুন শিশু‌টির গা‌য়ে লে‌গে মারাত্বকভা‌বে ঝল‌সে যায়।

বিজ্ঞাপন

উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়ার পর জরু‌রি বিভা‌গে দা‌য়িত্বরত ডা. নুসরাত জাহান শিশু‌টি মারা গেছে ।

শিশু‌টির বাবা বেলাল স্ত্রীসহ চট্টগ্রা‌মে থা‌কেন। নানা নুরুল কা‌দে‌রের বা‌ড়ি‌তে থে‌কে পূর্ব লেমশীখালী সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে শিশু শ্রেণি‌তে ভ‌র্তি হয়ে লেখাপড়া কর‌ছিল ব‌লে জানা যায়।

থানার ও‌সি মাহবুবুল আলম ব‌লেন, পা‌নি‌তে ডোবা শিশু মৃত্যুর ব্যাপা‌রে অপমৃত্যু বি‌বেচনায় অ‌ভিভাব‌কের আ‌বেদ‌নের প্রেক্ষি‌‌তে বিনা ময়নাতদ‌ন্তে দাফ‌নের ব্যবস্থা নেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন