এবার ঈদুল আজহার আগে সহনীয় ছিল দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

এবার ঈদুল আজহার আগে সহনীয় ছিল দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবার ঈদুল আজহার আগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ছিলো। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে নগরীর কাট্টলী এলাকায় নিজ পৈতৃক বাড়িতে ঈদের নামাজ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় নেমেছে। এর ওপর বিগত সরকারগুলো দেশের ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে। তাই এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে একটু সময় দিতে হবে আর এই সময়টা জনগণকে একটু ধৈর্য্য ধরতে হবে।

এসময় অর্থমন্ত্রী আরো বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমা ও পারস্পরিক সম্মানবোধের শিক্ষা দেয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন