খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনীতে ৪৬ পূজামণ্ডপে অনুদান প্রদান

খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনীতে ৪৬ পূজামণ্ডপে অনুদান প্রদান

হিন্দু ধর্মাবল্বীদের দুর্গাপূজা উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ৪৬টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে ৪ লাখ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে ফুলগাজীর দক্ষিণেশ্বর কালী মন্দির প্রাঙ্গণে সেখানকার পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দত্তের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যাগফাই গ্রুপের চেয়ারম্যান আরিফুর রহমান মজুমদার।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব ধর্মের মানুষের প্রতি সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে চান। তার পক্ষ থেকে এ অনুদান শুভেচ্ছা ও ভালোবাসার প্রতীক।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল মজুমদার গোলাপসহ তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন