আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘পঁচিশ বছর পর অবাজি ভোট দিত পাইরগ্গি’

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

‘পঁচিশ বছর পর অবাজি ভোট দিত পাইরগ্গি’

ভোট দেওয়ার অধম্য ইচ্ছায় হুইলচেয়ারে বসে ভোটকেন্দ্রে আসেন ৮৫বছর বয়সের ফিরোজা খাতুন। বার্ধক্য, অসুস্থতাও তাকে ভোট থেকে বিরত রাখতে পারেনি। ছেলে দেলোয়ার হোসেনের সাহায্যে হুইলচেয়ারে বসে ভোট দিতে তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ফিরোজা । সকাল ৯টায় তাকে ভোট প্রদানের জন্য কেন্দ্রে যেতে দেখা যায় । তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর কালোয়ার পাড়ার বাসিন্দা।

ভোট দিয়ে ফিরোজা খাতুন বললেন, ‘বহুত দিন অইয়ে অবাজি ভোট দিত ন পারি। মনত হষ্ট আছিল। আজিয়া ভোট দিয়রে মনর আশা পূরণ গরিদ্দে। এ ভোট দিত ন পাইরলল্লে হবরত হলিজা ন পুঁচিত। ২০০১সালত এব্বার ভোট দিত পাইজ্জিলাম। পঁচিশ বছর পর আইয়রে আবার দিত পাইরল্লাম। অবাজি এন খুশি লার। যারে গম লাইগ্গে তারে ভোট দিয়ম অবাজি।’

বিজ্ঞাপন

তার ছেলে দেলোয়ার হোসেন বলেন, মা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি । আজ নির্বাচনের পরিবেশ খুব ভালো শুনে ভোট দিতে ব্যাকুল হয়ে পড়ে।

চট্টগ্রাম ১৫ আসনে বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল আলম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন প্রার্থী মাঠে লড়াই করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসনটিতে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ৫৯। ২০ ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে বিস্তৃত এই আসনে কেন্দ্র রয়েছে ১৫৭টি।

তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সকাল ৯টা পর্যন্ত ১৩ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। নারী ভোটারের উপস্থিতি সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন