গুজব ছড়াচ্ছে আ. লীগ নেতাকর্মীরা

কক্সবাজারে ফায়ার কর্মীদের আমেরিকান সেনা-বিমান বাহিনীর প্রশিক্ষণ

কক্সবাজারে ফায়ার কর্মীদের আমেরিকান সেনা-বিমান বাহিনীর প্রশিক্ষণ

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি গুজব। সমুদ্র শহর কক্সবাজারে এসেছে মার্কিন সেনাবাহিনী। এ নিয়ে নেটদুনিয়ায় চলছে বিস্তর আলোচনা। ‘এই বুঝি কক্সবাজার দখল হয়ে গেলো’! ‘সেন্টমার্টিন বোধ হয় আমেরিকাকে দিয়েই দেয়া হলো’!- এমনতর বিস্তর আলোচনা-সমালোচনা। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেলো তেমন কিছুই না। বাংলাদেশের মার্কিন দূতাবাসের সহায়তায় কক্সবাজারের ফায়ার সার্ভিস কর্মীদের ‘জলোচ্ছাস ও দুর্যোগ’ বিষয়ে প্রশিক্ষণ দিতে এসেছেন ৯ জন মার্কিন সেনা। তারা কক্সবাজার সমুদ্র সৈকতে ৪ দিন প্রশিক্ষণ দিয়ে ফিরেও গেছেন। আর এটাকেই নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের পলাতক নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের স্ট্যাটাস দিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করার অপচেষ্টা করে চলেছেন। এ ঘটনাকে তারা নেটদুনিয়ায় ভাইরাল করে ফেলেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ার ফাইটারদের বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়’ বিষয়ে প্রশিক্ষণ দিতে কক্সবাজার এসেছিলেন ৯ জন মার্কিন সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা। তারা গত ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে তারা ফিরেও গেছেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দেয়ার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ি পড়ে। তা নিয়েই শুরু হয় তোলপাড়।

ncp-20

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম আমার দেশকে জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ৪ দিনের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। এ প্রশিক্ষণে কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা ও অগ্নি নির্বাপণকারী কর্মী অংশ নেন। সোমবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়।

তানহারুল ইসলাম বলেন, আমেরিকান অ্যাম্বাসির সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের এই প্রশিক্ষণ দিয়েছেন। সর্বশেষ তারা প্রশিক্ষণপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা তাদের কার্যক্রম শেষ করেন। তার মতে, এতে বন্যা ও ঘুর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধারসহ নানান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ প্রশিক্ষণ দেয়া হয়’ বলেও দাবি করেন কক্সবাজার ফায়ার সার্ভিসের সর্বোচ্চ এই কর্মকর্তা।

সেনাপ্রধান

নিষিদ্ধ ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন তার ফেসবুক ওয়ালে কয়েকটি ছবি পোস্ট দিয়ে লিখেছেন, U.S. Army and U.S Air Force training at Cox’s bazar Sea beach. আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী কক্সবাজার সমুদ্র সৈকতে প্রশিক্ষণ নিচ্ছে। 21th May 2025।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কক্সবাজার জেলা সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ও কয়েকটি ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ফায়ার সার্ভিসকে বন্যা ও ঘূর্ণিঝড় কবলিতদের রেসকিউ ট্রেনিংয়ের নামে কক্সবাজার সমুদ্র সৈকতে আজকে ইউএস আর্মি এবং ইউএস মেরিনের যৌথ মহড়া।

এভাবেই নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফায়ার সার্ভিসের এ প্রশিক্ষণ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন