লক্ষ্মীপুরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বাবরকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনিপর সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু।
বাবর লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি।
সাহাবুদ্দিন সাবুর স্বাক্ষরিত অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, সাম্প্রতিককালে বাবরের বিভিন্ন কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এতে দলের ভাবমূর্তি বিনষ্ট হয়। এজন্য ওয়ার্ড বিএনপির সদস্য পদসহ সব পদপদবি থেকে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, গত ১৭ সেপ্টেম্বর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক এমপি গোলাম ফারুক পিংকুসহ ১৬৩ জনের নামে মামলা করেন আল সবুজ ভূঁইয়া। মামলাটি নিয়ে বাণিজ্যের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া সম্প্রতি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় প্যানেলের বিরুদ্ধে দাঁড়ান তিনি।
এ প্রসঙ্গে মোসাদ্দেক হোসেন বাবর বলেন, আমাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে তা জানা নেই। এ নিয়ে জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

