ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির আয়োজনে শহরে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জেলা হিউম্যান রাইটস এর সভাপতি ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, অধ্যক্ষ শামসুজ্জামান আশরাফি, অধ্যক্ষ আব্দুল হক আজাদ, অ্যাডভোকেট মোজাম্মেল হক, শাহ মোহাম্মদ সেলিম হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্বর ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতী লঙ্ঘন করে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর মানবতা বিধ্বংসী গণহত্যা চালিয়ে যাচ্ছে। অথচ ওআইসি, জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে। বক্তারা বর্বর ইসলাইলি বাহিনী কর্তৃক নির্বিচারে নারী, শিশু ও মুসলমানদের হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার দাবি করেন। পাশাপাশি বাংলাদেশে ইসরাইলের সকল পণ্য বর্জনসহ এই হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

