আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লক্ষ্মীপুর-২, দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

‎উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-২, দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার দাঁড়িপাল্লার সমর্থনে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি দালালবাজার, বাসাবাড়ি, হায়দারগঞ্জ, মিতালী বাজার, রায়পুর বাজার, রায়পুর কলেজ রোড পানপাড়া, মীরগঞ্জ ও পালের হাট হয়ে লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশ নেয়।

লক্ষ্মীপুর-২ আসনের বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো লক্ষ্মীপুরের রায়পুর জুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া রায়পুর আসনকে নিয়ে তার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি বলেন, নির্বাচিত হলে সরকারের তরফ থেকে প্রাপ্ত আমানত জনগণের কাছে পৌঁছে দেবেন, উন্নয়ন কর্মকাণ্ড কেন্দ্রিক কমিশন বাণিজ্য বন্ধ করে লক্ষ্মীপুর এবং রায়পুরের উন্নয়ন বৈষম্য দূর করবেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আধুনিক চিকিৎসার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিবেন। এছাড়াও লক্ষ্মীপুরে রেল সংযোগ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ এ অঞ্চলের যুবকদের বেকার সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচন পরিচালক মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী পরিচালক এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য সর্দার সৈয়দ আহমেদ, রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হুদা, লক্ষ্মীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহমান, রায়পুর পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদ, রায়পুর পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন