কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা ৩০ লাখ টাকা মক্তিপণ দাবি করেছে।
বুধবার সকাল ৬টার দিকে, ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয় বলে পরিবার জানায়।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনরা তাকে দ্রুত উদ্ধারের দাবি জানান।
এ বিষয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই খুরশেদ আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উদ্ধার অভিযান শুরু করেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “অপহরণের পরপরই সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।
অপহৃত ইউপি সদস্যের বিরুদ্ধে রামু ও নাইক্ষংছড়ি থানায় ডজন খানেক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

