মধ্যপ্রাচ্যে যুদ্ধ

চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে আরো ৫ ফ্লাইট বাতিল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে আরো ৫ ফ্লাইট বাতিল
ফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী ও প্রবাসফেরত যাত্রীরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র হওয়ায় এসব ফ্লাইট বাতিল করা হয়।

রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুলেটিনে জানানো হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে গতকাল সারা দিনে নিম্নলিখিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে: বিমান বাংলাদেশ এয়ারলাইনস: মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এরাইভাল ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যগামী ও আগত মোট ২টি (১টি এরাইভাল ও ১টি ডিপার্চার) ফ্লাইট। এয়ার অ্যারাবিয়া: এই সংস্থারও ২টি (১টি এরাইভাল ও ১টি ডিপার্চার) ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিপর্যয়ের মধ্যেও রোববার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য রুটে ৬টি এরাইভাল ও ৬টি ডিপার্চার— মোট ১২টি আন্তর্জাতিক ফ্লাইট সচল ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট বিপর্যয় শুরু হয়। রোববারের পাঁচটিসহ এ পর্যন্ত এই বিমানবন্দর থেকে সর্বমোট ১৬৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...