শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, শ্রমিকদের ভাগ্য নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। শ্রমিকেরা জীবন দিয়ে কাজ করেন, তাই ইউনিয়নের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের মজুরি দিতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীর শহীদ মিনারে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের সংগঠন ‘দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতি’ মহাসমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও বাজেটে প্রতিফলিত করেছেন। তিনি বলেছেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান ও দর্শন তারেক রহমানই আমাদের মাঝে নিয়ে এসেছেন। আমাদের মূল লক্ষ্য—সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।

তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে শুধু আইনি কাঠামো চিন্তা না করে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে হবে। চাকরির নিরাপত্তা যেমন দিতে হবে ন্যায্য মজুরিও নিশ্চিত করতে হবে। কথায় কথায় শ্রমিক ছাঁটাই চলবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির আহ্বায়ক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্যসচিব মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, কমরেড রাজেকুজ্জামান রতন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তাসলিমা আখতার, মাহা মির্জা এবং বদরুল আলম সবুজ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন