চট্টগ্রামের বায়েজিদ লিংক রোড এলাকায় আকবরশাহ থানার পুলিশ অভিযান চালিয়ে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোডের ৬ নম্বর ব্রিজ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজারের উখিয়া থানার ১১ নম্বর বালুখালী-২ (ময়নার ঘোনা) রোহিঙ্গা ক্যাম্পের সি-৮ ব্লকের বাসিন্দা আবু মুসা ওরফে রফিক (২৬), জানে আলম (২৭) ও মো. ইয়াসের (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আকবরশাহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলেই তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

