চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে গভীর রাতে দুর্বৃত্তরা সেটি ভেঙে নিয়ে যায়। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আমি ঘটনাটি সম্পর্কে খবর পেয়েছি। আজকের মধ্যেই নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

