চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী টানেল ছয় লেন সংযোগ সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।
মঙ্গলবার সকাল ১০টায় সওজের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ শুরু হয় ।
সওজ জানায়, চাতরী চৌমুহনী বাজার থেকে মেরিন একাডেমি পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবেই এই উচ্ছেদ কার্যক্রম চালায়। ৭৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পে বাজারের জলাবদ্ধতা নিরসনে ১২০০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রসস্থের আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে।
অভিযান চলাকালে সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আবদুল্লাহ আল নোমান পারভেজ বলেন, ‘সড়ক উন্নয়ন কাজ গতিশীল করতেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপ-সহকারী প্রকৌশলী আবু আহসান মুহাম্মদ আজিজুল মোস্তফাসহ সওজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

