ফেনীতে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের গুমের শিকার যুবদল নেতা মাবুবুর রহমান রিপনকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে তার মা রৌশন আরা বেগম।
শনিবার (৩০ আগস্ট) গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে মানবাধিকার সংগঠন অধিকার ফেনী ইউনিটের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি জানান।
সন্তানের ছবি বুকে ঝুলিয়ে এসময় তিনি আরও বলেন, ‘১১ বছর আগে ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে (র্যাব) তুলে নিয়ে যায়। যার পেছনে ফেনীর এক প্রভাবশালীসহ আওয়ামী লীগের নেতারা জড়িত। বিএনপির যেই গাজী মানিকের অনুসারী ছিল আমার ছেলে, সেই গাজী মানিক আজ আমাদের খবর নেয় না। রিপন গুম হওয়ার পর থেকে এখনও মামলাও নেয়নি থানা পুলিশ।
গুমের শিকার রিপনের মা বলেন, আজো আমার সন্তানের হসিদ পায়নি। আমার মত অভাগা মা গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ১১ বছরও মেলেনি বিচার। এই অন্তবর্তীকালীন সরকার আমার ছেলের গুমের বিচার করবে আমি সেই প্রত্যাশা করি। রিপনের মত আর কোনো ব্যাক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখতে হবে।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া সভাপতিত্বে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক এম মামুনুর রশিদ, ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহমদ আলী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, দৈনিক সুপ্রভাত ফেনীর ভারপ্রাপ্ত সম্পাদক ফিরোজ আলম, জাসাস ফেনী জেলা কমিটির সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান।
অধিকার ফেনী ইউনিটের ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় উক্ত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকার ফেনী ইউনিটের সদস্য সাংবাদিক শাহজালাল ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন অধিকার প্রতিনিধি তন্বী সোম।
এর আগে দিবসটি উপলক্ষে অধিকারের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি র্যালি শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

