কক্সবাজারে ৭ তলা ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজারে ৭ তলা ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজার শহরতলির লিংক রোড এলাকার সাততলা একটি ভবন থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে লিংক রোডস্থ আল মজিদ টাওয়ারে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হচ্ছেন— মেজবাহ উদ্দিন (৪৫)।

বিজ্ঞাপন

জানা যায়, সিসিটিভি ফুটেজে উপর থেকে মাটিতে পড়ার ভিডিও রেকর্ড পাওয়া গেলেও ছাদের ভিডিও ফুটেজ এখনও পাওয়া যায়নি। ফলে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন, নাকি কেউ তাকে ভবনটির ছাদ থেকে ফেলে হত্যা করেছেন- তা কেউ নিশ্চিত করতে পারছেন না।

মেজবাহ লিংক রোড এলাকার একজন বড় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

নিহত মেজবাহ উদ্দিনের চাচা শ্বশুর জানান, অন্যদের সঙ্গে ফজরের নামাজ পড়ে মেজবাহও বাড়িতে ফিরেছিলেন। তারপর এই ঘটনা কীভাবে ঘটল তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ব্যবসায়ী হিসেবে অনেকের সঙ্গেই তার আর্থিক লেনদেন ছিল।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনা জানার পর পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ময়নাতদন্তের পর আত্মহত্যা নাকি হত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হত্যাকান্ডের মোটিভ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখন মন্তব্য করাও ঠিক হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন