সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রদল নেতা নিহত

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রদল নেতা নিহত

চট্রগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- ভাটিয়ারী ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল আহাদ আরিফ এবং একই এলাকার বাসিন্দা ছাত্রদল নেতা মো. জুয়েল।

বার আউলিয়ার হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএম গেইট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় মুসকান পানির একটি ভাউচার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। পানির ভাউচারটি আটক করা হয়েছে। সড়ক আইনে মামলা রজু করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন