ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দল শক্তিশালী হবে: খন্দকার মারুফ

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দল শক্তিশালী হবে: খন্দকার মারুফ

দলীয় ঐক্য অটুট রাখা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করার ওপর জোর দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা সম্ভব।

শনিবার মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক রমিজ উদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্যসচিব এম এম মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভুঁইয়া, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ড. মারুফ হোসেন বলেন, ‘দলের স্বার্থে সর্বপ্রথম ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে।’ তিনি তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় না করলে দল কখনো শক্তিশালী হবে না। তাই তৃণমূলকে জাগ্রত করতে হবে।’

ড. মারুফ বলেন, ‘মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব।’ এছাড়া দলীয় শৃঙ্খলা বজায় রাখা, নতুন নেতৃত্ব তৈরি এবং নিয়মিত রাজনৈতিক প্রশিক্ষণ ও মতবিনিময়ের মাধ্যমে নেতাকর্মীদের দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি শাহাবুদ্দিন, মো. জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, ডা. আব্দুল কাইয়ুম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রফেসর মো. শহিদুল ইসলাম, মো. আব্দুর গফফার, মো. আনিছুর রহমান, মো. আব্দুল মতিন, মো. হুমায়ুন কবির, মো. আবু ইউসুফ নয়ন, মো. আব্দুল কাদির, মো. সিদ্দিকুর রহমান, প্রফেসর মো. হাবিবুর রহমান, মো. জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন রতন, মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম, লিপি মেম্বার এবং ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন প্রমুখ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...