আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আমার দেশ অনলাইন

৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন দুর্ঘটনার ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার সকাল ৮টার দিকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে ঢাকা মেইল ট্রেনকে উদ্ধার করে। রেল লাইনে আটকে থাকা বাসটিকে সরিয়ে নেয়া হয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এতে বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় । এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হলেও ২জনের পরিচয় পাওয়া গেছ।

দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৫ ঘণ্টা পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার কাজে তাদের সাথে অংশ নেয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন