মিরসরাইয়ে ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে মাদকবিরোধী র‌্যালি

মিরসরাইয়ে ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে মাদকবিরোধী র‌্যালি

চট্টগ্রামের মিরসরাইয়ে ১১টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে প্রায় তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এক মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাদকসেবীদের মাদক ছাড়তে বাধ্য করতে তাদের বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানোর কঠোর ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার উপজেলার আবুতোরাব বাজারে এই র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব ফাজিল মাদ্রাসা, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজসহ হিতকরী, প্রকাচৌক, আফামা, শিকড় সংঘ, আলোকিত, আনন্দ সংঘ, অগ্রদূত ও নবপ্লাবন—এই ১১টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী এবং স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েলের সভাপতিত্বে এবং শিকড় সংঘের সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই থানার ওসি (তদন্ত) মো. আওলাদ, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন, বিএনপি নেতা জাকারিয়া মহিউদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবসার উদ্দিন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মাওলানা রবিউল হোসেন নিজামী, ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. সানাউল্লাহ, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান, আলোকিত সংঘের সভাপতি আজিম উদ্দিন, সৈদালী ঐকতান সংঘের সভাপতি মো. মাসুম বিল্লাহ ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিষদের আহ্বায়ক আবদুল কাইয়ুম হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, চট্টগ্রামস্থ মিরসরাই সমিতির সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন রাজিব এবং সাবেক ছাত্রনেতা সোয়েব হাসানসহ অনেকে।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিকভাবে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকসেবীদের মাদক ছাড়তে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদক বিক্রেতাদের বিরুদ্ধেও সামাজিকভাবে সোচ্চার হতে হবে। মাদক নির্মূলের এই লড়াইয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনসহ সমাজের প্রতিটি স্তর থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...