চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি, প্রাইভেটকার ও পিক-আপের দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার মহামায়া বাজার সংলগ্ন মান্দারীর কামাল মিজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের উদ্দেশে রওনা দেয়। পথে একটি প্রাইভেটকার হঠাৎ হার্ড ব্রেক করলে পেছনে থাকা একটি সিএনজি সজোরে ধাক্কা লেগে অন্যদিকে পূর্বদিক থেকে আসা একটি পিক-আপের সামনে গিয়ে পড়ে। এসময় সিএনজি চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়লে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে ঢাকা রেফার করলে পথিমধ্যে সন্ধ্যায় তিনিও মারা যান। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নেন।
নিহত যাত্রী কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০)। এবং নিহত সিএনজি চালকের নাম কবির মাল বলে জানা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চালক ও আহতদের ঠিকানা জানা সম্ভব হয়নি। এদিকে ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন। পরে চাঁদপুর সদর মডেল থানায় অবগত করলে ঘটনাস্থলে পুলিশ এসে প্রাইভেটকার, সিএনজি ও পিক-আপ জব্দ করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ মঙ্গলবার রাতে এ প্রতিবেদককে বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের লাম পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

