নিজ ঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

নিজ ঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে জেসমিন আক্তার নামে ২৮ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর নতুন পাড়ার নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। জেসমিন একই এলাকার ফজল কাদেরের স্ত্রী।

বিজ্ঞাপন

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, জেসমিনের তিন সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন