ভোর থেকেই ঢাকামুখী কুমিল্লার জামায়াত নেতাকর্মীরা

ভোর থেকেই ঢাকামুখী কুমিল্লার জামায়াত নেতাকর্মীরা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে কুমিল্লা থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল। ১৯ জুলাই ভোরে কুমিল্লা কান্দিরপাড় মোড়ে দেখা যায় শত শত বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

জুলাই সনদ, পিআর পদ্ধতি, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৭ দফা দাবিতে আজ জাতীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী।

এদিকে সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কেন্দ্রীয় কমিটি । সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ করা গেছে ।

কুমিল্লা সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া বলেন, কুমিল্লা থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করবে। নেতাকর্মীরা উজ্জীবিত। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সাধারণ মানুষের মন জয় করতে পারবে বলে আমরা মনে করছি ।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল বলেন, শুক্রবার রাতেই ঢাকায় প্রায় ২০ হাজার নেতাকর্মী পৌঁছে গিয়েছে। কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলার ৩০ হাজার নেতাকর্মী ফজর পড়ে সমাবেশস্থলে রওনা দিয়েছেন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন